Skip to content

শাপলা চত্বর হত্যাযজ্ঞে হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এর আগে একই মামলায় শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

মামলার ৪১ আসামি হলেন— ১. শেখ হাসিনা, ২. ড. মহিউদ্দিন খান আলমগীর, ৩. অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু, ৪. হাসানুল হক ইনু, ৫. শেখ ফজলুল করিম সেলিম, ৬. ড. আব্দুর রাজ্জাক, ৭. মো. মাহবুবউল আলম হানিফ, ৮. ড. হাসান মাহমুদ চৌধুরী, ৯. আ. ফ. ম. বাহাউদ্দিন (নাছিম), ১০. আব্দুল লতিফ সিদ্দিকী, ১১. অ্যাডভোকেট মিনাল কান্তি দাস, ১২. জাহাঙ্গীর কবির নানক, ১৩. ডা. দীপু মনি, ১৪. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ১৫. ওমর ফারুক চৌধুরী, ১৬. এস এম জাহিদ, ১৭. ডা. ইমরান এইচ সরকার, ১৮. শাহরিয়ার কবির, ১৯. মোজাম্মেল হক বাবু, ২০. ফারজানা রূপা, ২১. হাসান মাহমুদ খন্দকার, ২২. এ কে এম শহীদুল হক, ২৩. ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ২৪. বেনজির আহমেদ, ২৫. মোহাম্মদ মোখলেছুর রহমান, ২৬. জেনারেল আজিজ আহমেদ, ২৭. জিয়াউল আহসান, ২৮. লেফটেন্যান্ট জেনারেল মো. মুজিবুর রহমান, ২৯. মোহা. আবদুল জলিল মণ্ডল, ৩০. শেখ মুহাম্মদ মারুফ হাসান, ৩১. মাহবুব হোসেন, ৩২. মো. মনিরুল ইসলাম, ৩৩. মো. আনোয়ার হোসেন, ৩৪. মোহা. আশরাফুজ্জামান, ৩৫. এস এম মেহেদী হাসান, ৩৬. মোহাম্মদ হারুন-অর-রশীদ, ৩৭. বিপ্লব কুমার সরকার, ৩৮. সৈয়দ নুরুল ইসলাম, ৩৯. মো. আসাদুজ্জামান, ৪০. এস এম শিবলী নোমান এবং ৪১. বিএম ফরমান আলী।

বর্তমানে এ মামলায় ৯ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করেছে।

এনএনবাংলা/