সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জয়পুরহাটে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জয়পুরহাটে সৎ মা মরিয়ম বেওয়াকে হত্যার মামলায় সতিনের ছেলেসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের৷ সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ২৭ জুলাই (সোমবার) বিকেলে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ তসরুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে সুজাউল ইসলাম, মৃত কছিমুদ্দিন মোল্লার ছেলে ছালামত মোল্লা ও আব্দুর রহমান সরকারের ছেলে মোফাজ্জল হোসেন সরকার।

মামলার বিবরণে জানা গেছে, কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের মৃত নূরুল ইসলাম ঘটনার আড়াই বছর আগে মারা যান। এরপর মরিয়ম বেওয়া তার সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতেন। ২০০৫ সালের ৩১ জুলাই তিনি রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। সে রাতে তার সতীনের ছেলে সুজাউলসহ কয়েকজন তার মা অসুস্থ বলে মরিয়মকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর মাঠের মধ্যে মারপিট করে শ্বাসরোধে মরিয়মকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় এবং সে পুকুরে ডুবে মারা গেছে বলে প্রচার করে। পরের দিন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে একই বছরের ৭ আগস্ট কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

এনএনবাংলা/