সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

নাটোর রাজবাড়ী, উত্তরা গণভবন ও মিনি কক্সবাজার পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করেন।

রাজবাড়ীর প্রধান ফটকে রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নাটোর রানী ভবানী রাজবাড়ীর সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ।

পরিদর্শনকালে সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন রাষ্ট্রদূতকে রানী ভবানী রাজবাড়ীর ছোট তরফ, বড় তরফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরিয়ে দেখান এবং রাজবাড়ীর ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এর আগে সকালে ওই রাষ্ট্রদূত নাটোরের মিনি কক্সবাজার খ্যাত পাটুল ও নাটোরের দিঘাপতিয়া উত্তারা-গণভবন পরিদর্শন করেন।

রাজবাড়ী পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে নাটোরের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন। পাশাপাশি তিনি রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন অন্যান্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন রাষ্ট্রদূতের হাতে নাটোর সংক্রান্ত, ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক একটি গ্রন্থ উপহার দেন।

এনএনবাংলা/