সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

স্পেসওয়াক করা চীনের প্রথম নারী ওয়াং ইয়াপিং

অনলাইন ডেস্ক :

দেশের মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশনের অংশ হিসাবে স্পেসওয়াক পরিচালনা করা প্রথম চীনা নারী হয়েছেন ওয়াং ইয়াপিং।

চায়না ম্যানড স্পেস এজেন্সির মতে,ওয়াং ও তার সহযাত্রী নভোচারী ঝাই ঝিগাং রবিবার সন্ধ্যায় স্টেশনের প্রধান মডিউল ছেড়ে যান। সরঞ্জাম ইনস্টল করা ও স্টেশনের রোবোটিক পরিসেবার পরীক্ষা চালাতে তারা ছয় ঘণ্টারও বেশি সময় ব্যয় করেন।

সিএমএস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ক্রুর তৃতীয় সদস্য ইয়ে গুয়াংফু, স্টেশনের ভিতরে থেকে সহায়তা করেছিলেন।

ওয়াং ও ঝাই উভয়ই চীনের পরীক্ষামূলক স্পেস স্টেশনগুলিতে ভ্রমণ করেছিলেন এবং ঝাই ১৩ বছর আগে চীনের প্রথম স্পেসওয়াক পরিচালনা করেছিলেন।

এই তিনজন স্থায়ী স্টেশনের দ্বিতীয় ক্রু। ১৬ অক্টোবর তাদের আগমনের সাথে শুরু হওয়া মিশনটি চীনা মহাকাশচারীদের জন্য মহাকাশে এখনও পর্যন্ত দীর্ঘতম সময়ের মিশন।