সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে বাধ্য সব বেসরকারি হাসপাতাল: হাইকোর্ট

ফাইল ছবি

সরকারি হাসপাতালের পাশাপাশি দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে বাধ্য বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে প্রজ্ঞাপন জারির নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার সকালে বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নীতিমালা চূড়ান্ত করে তিন মাসের মধ্যে গেজেট প্রকাশের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

এছাড়া ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন করে সব ধরনের দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটস্থ সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বিধি প্রণয়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এই রায়ের ফলে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিরা এখন থেকে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।

এনএনবাংলা/