সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

উপায়ের কৌশলগত অংশীদার হলো অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি

ছবি: সংগৃহীত

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান উপায়ের ব্যবসা সম্প্রসারণে কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম বৃহৎ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে উপায়ের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর শ্যামল বি. দাস এবং অগ্রণী গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ওমর ফারুক চৌধুরী।

এই চুক্তির মাধ্যমে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড উপায়ের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সারা দেশে প্রতিষ্ঠানটির বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে উপায়ের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে এবং ব্যবসা সম্প্রসারণে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী গ্রুপের ডিরেক্টর চৌধুরী এ. এইচ. এম. লুৎফুল হুদা, এক্সিকিউটিভ ডিরেক্টর ও সাবেক অতিরিক্ত আইজিপি মতিউর রহমান, উপায়ের ডেপুটি ডিরেক্টর হাসান মোহাম্মাদ জাহিদ এবং হেড অব কর্পোরেট সেলস সাজ্জাদ আলম। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ডিজিটাল আর্থিক সেবা খাতে প্রতিযোগিতা ও সম্ভাবনা—দুই-ই দ্রুত বাড়ছে। এ বাস্তবতায় শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং নির্ভরযোগ্য ব্যবসায়িক অংশীদার প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ। অগ্রণী গ্রুপের দীর্ঘদিনের অভিজ্ঞতা, বাজারে সুনাম, দক্ষ জনবল এবং দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক উপায়ের ব্যবসা সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে উপায়ের বি-টু-বি কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি, পরিবেশক ও মার্চেন্ট নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং ডিজিটাল আর্থিক সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, এই অংশীদারত্ব কেবল একটি ব্যবসায়িক চুক্তি নয়; বরং দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করার একটি যৌথ উদ্যোগ। তাঁরা আশা প্রকাশ করেন, পারস্পরিক অভিজ্ঞতা ও সক্ষমতার সমন্বয়ে এই উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএনবাংলা/