সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সাড়ে ৫ মাস পর চুরি হওয়া শিশু উদ্ধার

জেলা প্রতিনিধি:

চট্রগ্রাম স্টেশনের রেলওয়ে কলোনী থেকে চুরি হওয়ার প্রায় সাড়ে ৫ মাস পর হবিগঞ্জ জেলার বাহুবল থেকে ১১ মাস বয়সি ফারহান নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জন আটক হয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ নলপটি গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার মেয়ে সুলতানা বেগম সুমী (২৬), বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামের খলিল পাটোয়ারীর ছেলে ইসমাঈল হোসেন (৩০), একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে টেনু মিয়া (২৮) ও তার স্ত্রী জহুরা বেগম (২০)।

রবিবার (৩০ মে) এসব তথ্য নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির।

ইন্সপেক্টর জানান, ২০২০ সালের ১২ ডিসেম্বর সকালে চট্রগ্রাম স্টেশনের রেলওয়ে কলোনীর বাসিন্দা নাঈম আহমেদ ফাহিমের শিশু পুত্র ফারহানকে চুরি করে নিয়ে পালিয়ে যায় সুলতানা বেগম সুমী (২৬) নামে এক নারী।

অবশেষে সিলেট মাজার জিয়ারতে আসে ফারহানের বাবা ও মা। রোববার (৩০ মে) সকালে হঠাৎ তারা সুমীকে দেখতে পেয়ে ধরে ফেলেন। পরে সিলেট কোতোয়ালি থানা পুলিশ এসে সুমীকে গ্রেফতার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে সুমী জানায়, হবিগঞ্জের বাহুবলে তার আত্মীয় ইসমাঈলের কাছে ওই শিশুটি বিক্রি করা হয়েছিল। পরে ইসমাঈল শিশুটিকে ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করে টেনু মিয়া ও জহুরা বেগমের কাছে।