সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

বিদেশ ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ডলার এনডোর্সমেন্ট। এ ব্যাপারে নতুন শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন।

রোববার (৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।

উল্লেখ্য এই সীমা ছিল ১২ হাজার ডলার।

কিন্তু অপ্রাপ্তবয়স্করা বা ১২ বছরের কম বয়সীরা আগের মতোই প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার সর্বোচ্চ অর্ধেক বা ৫০ শতাংশ পর্যন্ত ডলার খরচ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, মার্কিন ডলারের নোট আকারে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে বিদ্যমান সীমাও অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। প্রযোজ্য বার্ষিক ভ্রমণ কোটার মধ্যে প্রতি ব্যক্তির সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ ডলার নোট নেওয়ার সুযোগ থাকবে। একজন ভ্রমণকারী সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নোট সঙ্গে নিতে পারবেন, বাকি বৈদেশিক মুদ্রা কার্ড বা অনুমোদিত অন্যান্য মাধ্যমে ব্যবহারের সুযোগ থাকবে।

ভ্রমণ কোটার সীমা বাড়ানোর ফলে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং অন্যান্য অনুমোদিত বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে আরও বেশি নমনীয়তা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এনএনবাংলা/এফএস