সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

ডামুড্যায় যুব সমাজের উদ্যোগে তৈরি হচ্ছে ব্রিজের রেলিং

ডামুড্যা উপজেলা সিড্যা ইউনিয়নের ড়ারি বাড়ির সামনের সুরঙ্গ খালের উপরে নির্মিত একটি ব্রিজের রেলিং যুব সমাজের উদ্যোগে করা হচ্ছে।

শুক্রবার ১১ই সেপ্টেম্বর সরেজমিনে ঘুরে দেখে যায় সিড্যা ৭ নং ওয়ার্ডের এলাকার যুবসমাজের উদ্যোগে এই রেলিং কাজ করা হয়েছে। এই ব্রিজ দিয়ে দৈনিক শতশত লোক পায়ে হেঁটে যাতায়াত করার পাশাপাশি অটো রিক্সা, সিএনজি, মোটরসাইকেল চলাচল করে।

দীর্ঘদিন এই ব্রিজের রেলিং ভেঙ্গে আছে। গত ৫ সেপ্টেম্বর মালিহা নামে একটি মেয়ে খালার বাড়ি বেড়াতে এসে এই ব্রিজ থেকে পড়ে মারা গেছে। ব্রিজ থেকে গাড়ি নিচে পড়ে প্রায়ই হতাহত হয় অনেকে।

৭ নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন রড়ি বলেন এই ব্রিজের রেলিং ভেঙে যাওয়ার পর থেকেই অনেক মানুষ ভয়ে আসে না। আরকে বাসিন্দা আরিফ মোল্লা জানান, কেউ ওই ব্রিজের রেলিং করতে পারে নাই তাই আমরা এই এলাকার অনেক ভাইরা বিদেশ থাকেন তাদের কাছে বলেছি তাদের অর্থ এবং আমাদের অর্থসহ মিলিয়ে এই রেলিং এর কাজটি আমাদের যুবসমাজের উদ্যোগে করে দিচ্ছি।

এনএনবাংলা/