সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

খুলনায় মিছিল-নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেপ্তার

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান এবং নাশকতার প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ী মোড় থেকে তেঁতুলতলাগামী পাকা সড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেয়।

পুলিশের ভাষ্য, মিছিলকারীরা সরকার উৎখাত, খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতিসাধন এবং অন্যান্য জেলার সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে রাস্তায় ইট-পাটকেল নিক্ষেপ করে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং গাড়ি ভাঙচুরের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একত্রিত হয়েছিলেন।

মিছিল চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে মো. তনু সরদার (৩৩) ও মো. ইব্রাহিম হোসেন (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করে। তনু সরদার সোনাডাঙ্গার গোবরচাকা নবীনগর এলাকার বাসিন্দা এবং ইব্রাহিম হোসেন সোনাডাঙ্গার শেখপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন ও মিছিলে ব্যবহৃত একটি ব্যানার উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় ১০ সেপ্টেম্বর এফআইআর নম্বর-১৩ এবং জিআর নম্বর-২১০-এ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯(৩)/১০/১৩ ধারায় মামলা করা হয়েছে।

মামলার পর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এবং ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে আরও এক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করে। পরে ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ২০ মিনিটের দিকে খুলনা সদর থানাধীন পশ্চিম টুটপাড়া এলাকায় নিজ বাসা থেকে মো. সোহাগ হাওলাদার (৪০)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহাগ হাওলাদার পশ্চিম টুটপাড়া এলাকার মওলার বাড়ির ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এনএনবাংলা/