সাম্প্রতিক
Skip to content

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭) এবং মাইক্রোবাসচালক মুন্না (৪০)। অপর এক নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে যাত্রীবাহী ওই মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা দিয়েছিল। রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে গাড়িটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে একটি ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই শিশু ফেরদৌস ও মিপতা মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় চালক মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর এর চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।।

এনএনবাংলা/এফএস