সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নড়াইলে দেশীয় অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইলে দেশীয় অস্ত্রসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে হিরো, সদর উপজেলার সিমাখালি এলাকার ইউনুস শরীফের ছেলে সালমান শরীফ এবং লোহাগড়া উপজেলার আতিয়ার মোল্লার ছেলে ইকবাল হোসেন মোল্লা। তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচটি খালি মদের বোতল, বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মাদক সেবনের সরঞ্জাম, মাদক বিক্রির ৫৯ হাজার ৫শ’ টাকা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দূপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নড়াইল পৌরসভার চরের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আটক ব্যক্তিরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করলেও পুলিশের একাধিক দল চারদিক থেকে ঘেরাও করে তাদের আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সরোয়ার বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও অন্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

এনএনবাংলা/