সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কুলাউড়ায় ক্ষতিগ্রস্থ ৯৬ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরে মানবিক কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন এবং নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এই সরকারের মূল লক্ষ্য। দেশের এই চলমান উন্নয়ন কর্মকান্ডের ধারা আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিগত সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে সমালোচনা করে এমপি শওকতুল ইসলাম আরও বলেন, বর্তমানে আমাদের চাহিদা অনেক বেশি হলেও সে তুলনায় সম্পদ সীমিত। কারণ বিগত স্বৈরাচারী সরকারের আমলে শেখ হাসিনাসহ তার সঙ্গীরা দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ও কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের সরকারকে কিছুটা সময় দিতে হবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, শত প্রতিকূলতার মাঝেও আমাদের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে আমরা স্বচ্ছতার সাথে কাজ করে যাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এমপি’র প্রতিনিধি মো. মছব্বির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল জানান, কুলাউড়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মোট ৯৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিবার প্রতি এক বান্ডিল করে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য নগদ ৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

এনএনবাংলা/