সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতীয় জেনারেল উপাধি নিতে দিল্লি সফরে নেপালের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক :

ভারতীয় জেনারেল উপাধি গ্রহণ করতে দিল্লি সফরে রয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল প্রভু রাম শর্মা। টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। গত মঙ্গলবার চার দিনের সফরে ভারতে পৌঁছান নেপালের সেনাপ্রধান জেনারেল প্রভু রাম শর্মা। তাঁকে স্বাগত জানান ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। টাইমস অব ইন্ডিয়া বলছে, চীন-ভারত উত্তেজনার মধ্যে নেপালের অস্বস্তি কাটাতে জেনারেল প্রভু রাম শর্মার ভারত সফর অনেক গুরুত্বপূর্ণ। এতে করে নেপালের সঙ্গে ক্রমবর্ধমান ফাটল কমিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার সুযোগ পাবে ভারত। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টকে দেশটির সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শন্তোস বল্লভ বলেছেন, ‘সেনাপ্রধানের এই সফর কোনো প্রতীকী ঐতিহ্য নয় বরং চলমান সঙ্কট সমাধানের একটি শান্তিপূর্ণ রাস্তা তৈরির সুযোগ।’