প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রিপেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।
গত শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজার ছুটিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রিপেইড গ্রাহকদের মিটারে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করতে হবে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বর জানিয়েছে সংস্থাটি।
বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।
এনএনবাংলা/এফএস
