সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত আফগানিস্তান

অনলাইন ডেস্ক :

আবারও জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত হলো আফগানিস্তান। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিন গর জেলার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। এতে ইমামসহ অন্তত এক ডজন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। অতল শিনওয়ারি নামে এক স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে। নামপ্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তালেবানশাসিত আফগানিস্তানে সম্প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস একাধিক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালিয়েছে। আগের হামলাগুলো শিয়াদের মসজিদে হলেও এবারের হামলার শিকার মসজিদটিতে মূলত সুন্নি মুসলিমরা নামাজ পড়তেন। সূত্র: রয়টার্স