সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৬৮

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি বৃহত্তম কারাগারে শনিবার প্রতিদ্বন্দ্বী গ্যাংদের মধ্যে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৬৮ নিহত এবং ২৫ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে আন্তর্জাতিক মাদক পাচারকারি চক্রের সাথে যুক্ত গ্যাংদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে কারাগারের ভিতরে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় আট ঘণ্টা ধরে সংঘর্ষ চলে এবং পরে বিকালে কারাগারের অন্য একটি অংশে নতুন সংঘর্ষের খবর পাওয়া যায়।

প্রেসিডেন্টের মুখপাত্র কার্লোস জিজোন রাতে জানিয়েছেন, ‘পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রায় ৯০০ পুলিশ কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন।’

এর আগে সেপ্টেম্বর মাসের শেষের দিকে একই কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১১৬ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছিলেন।