সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাইবান্ধায় ইউপি সদস্য হত্যার প্রধান আসামি আরিফ গ্রেফতার

আব্দুর রহমান মিন্টু, রংপুর:

গাইবান্ধার নব্য বিজয়ী ইউপি সদস্য আবদুর রউফ মাষ্টারকে পিটিয়ে হত্যার প্রধান অভিযুক্ত আসামি আরিফ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১৪ নভেম্বর) দুপুরে আরিফকে গ্রেফতারের বিষয়টি সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেছেন র‌্যাব-১৩’র অধিনায়ক রেজা আহমেদ।
তিনি জানান, অভিযুক্ত আরিফ মিয়া (৩৮) লক্ষীপুর ইউনিয়নের মাগুরের কুটি গ্রামের হায়দার মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আরিফ।
নিহত আব্দুর রউফ মাস্টার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
উল্লেখ, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফ মোটরসাইকেলে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি একটি ভাঙা ব্রিজ হেঁটে পার হওয়ার সময় আরিফ মিয়াসহ তার সঙ্গীরা লোহার রড দিয়ে আব্দুর রউফের মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আব্দুর রউফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আব্দুর রউফ হত্যার ঘটনায় শনিবার রাতে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় বোন মমতাজ বেগম। মামলায় আরিফ মিয়াকে প্রধান ও অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করা হয়।