সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দক্ষিণ সুরমায় বিনা প্রতিদ্বন্ধিতায় মহিলা সদস্য নির্বাচিত হলেন হাছনা আক্তার

জেলা প্রতিনিধি, সিলেট:
বিনা প্রতিদ্বন্ধিতায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ২ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোছা: হাছনা আক্তার ।
গত ১১ নভেম্বর দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা অফিসার ও রির্টানিং অফিসার মো: আব্দুল মুন্তাকিম হাছনা আক্তারকে নির্বাচনী বিধিমালা, ২০১০ এর উপবিধি(১) এর দফা(গ) অনুযায়ী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করেন। ইউনিয়নের করসনা গ্রামের মৃত ফুরতান আলীর মেয়ে ও গোয়ালগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুহিবুর রহমান ইছহাক মিয়ার বোন মোছা: হাছনা আক্তার লালাবাজার ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান সদস্য। তিনি ইউনিয়নের বিবিদইল গ্রামের মো: লিলু মিয়ার স্ত্রী। যিনি একাধারে বিগত ৪টি নিবাচনসহ মোট ২৫ বছর যাবৎ পরিষদের ২নং ওয়ার্ডের মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আলাপাকালে মোছা: হাছনা আক্তার জানান, জনগণের ভালোবাসাই আমাকে জনসেবা করার প্রেরনা যোগায়। তাই সবসময় জনগনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখি। যতদিন বাচবো, জনগণের ভালোবাসা নিয়েই বেচে থাকতে চাই। তিনি তার আগামীর সফলতায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।