সাম্প্রতিক
শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিস, টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব ইতিহাসে প্রথমবার এক ফ্রেমে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান জামায়াতের মিরপুরে সন্ধ্যায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ খুলনা থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা লন্ডনে নাহিদের ওপর হামলার বিচার ও দেশে সহিংসতা বন্ধের দাবি সাবেক ১৫ উপদেষ্টার ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের পর আগুন নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত
Skip to content

ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৭ জন ঔষধ তত্ত্বাবধায়ক নিয়োগ

ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৭ জন ঔষধ তত্ত্বাবধায়ক (নন-ক্যাডার) নিয়োগ দিয়েছে সরকার। নবম গ্রেডে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২২ নভেম্বরের মধ্যে নিয়োগপ্রাপ্তদের যোগদান করতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে গত ১৫ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) গত ২০ মে’র সুপারিশ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১২ অনুসরণ করে এ নিয়োগ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের শূন্য পদের বিপরীতে মেধাক্রম অনুযায়ী ১৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ২২ নভেম্বর মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে সম্মত নন বলে গণ্য হবেন এবং তাঁর নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।

প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের চাকরির প্রথম দু’বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। প্রয়োজনে সরকার এ মেয়াদ আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই তাঁকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

নিয়োগপ্রাপ্তদের সরকার নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শুরুর আগে একজন জামিনদারসহ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে।

শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণকালে প্রাপ্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ ব্যয়সহ সংশ্লিষ্ট অর্থ ফেরত দিতে হবে।

এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের দেশের যেকোনো স্থানে বদলি করা যাবে। চাকরিতে যোগদানের সময় তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ জমা দিতে হবে। একই সঙ্গে যৌতুক গ্রহণ বা প্রদান না করার বিষয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য তথ্যের ঘাটতি, জালিয়াতি কিংবা অসত্য তথ্য প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল করা হবে। গুরুতর অনিয়মের ক্ষেত্রে চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি প্রশাসনিক ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যাবে।

জনস্বার্থে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এনএনবাংলা/এফএস