সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রিতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় আশিকুর রহমান জুয়েল (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আশিকুর রহমান জুয়েল (৩৫) দেবহাটা সদর ইউনিয়নের মৃত. আনিছুর রহমানের ছেলে।

নিহতের মা চায়না খাতুন জানান, জুয়েল সন্ধ্যার পর বাড়ির সামনে পুকুর পাড়ে সিঁড়িতে বসেছিল। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও সে বাড়িতে না ফেরায় তার মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তার ভাইসহ অন্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী আরেকটি পুকুরে ভাসমান অবস্থায় জুয়েলের মরদেহ পাওয়া যায়।

এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, জুয়েলের মাথাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে সে ব্যাপারে তদন্ত চলছে। নিহতের পরিবার হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।