সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। আমরা ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের লক্ষ্যে কাজ চলমান রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মো: আল মামুন শিকদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মু: সরোয়ার হোসেইন, সিভিল সার্জন ডা: মো: আব্দুর রশিদ, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আব্দুল গফফার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আকবর আহম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মুস্তাফিজুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিন্নাতুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো: জামাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শাহিন উদ্দীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার,নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু প্রমূখ।
এনএনবাংলা/
