সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গাজীপুরে রেললাইন থেকে ২ জনের মরদেহ উদ্ধার

ছবি:সংগৃহীত

গাজীপুরে পৃথক দুটি ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক নারী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানান জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন।

জানা যায়, সকালে জয়দেবপুর রেল জংশনের আউটার সিগন্যাল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অপরদিকে, ভোরে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হন। নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।তবে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, দুই ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।