জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘দুজুয়ান’, নিহত ২

শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর প্রভাবে জাপানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় ১৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’-এর প্রভাবে জাপানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত দুজন নিহত হয়েছেন।
রাজধানী টোকিও ও আশপাশের ১৬ লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিয়োদো নিউজের বরাতে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা এ মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয় , এদিন ভোরে জাপানের উপকূল থেকে সরে উত্তর-পূর্ব দিকে সমুদ্রের দিকে অগ্রসর হতে শুরু করে ‘দুজুয়ান’। এদিকে মুষলধারে বৃষ্টির কারণে মাটি দুর্বল হয়ে পড়ায় অতিরিক্ত ভূমিধসের মারাত্মক ঝুঁকি রয়েছে; ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থান ধরে রেখেছে স্থানীয় প্রশাসন।এর আগে সোমবার জাপানের পূর্ব উপকূলের কাছে ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটারে পৌঁছায়। এর সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটে। এসব ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও চারজন।
ইজু দ্বীপপুঞ্জের ওশিমা এলাকায় ২৪ ঘণ্টায় ৬৮৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেপ্টেম্বর মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় এই পরিমাণ প্রায় দ্বিগুণ। একই সময়ে টোকিও ও এর আশপাশের এলাকাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
ঝড়ের কারণে প্রায় ৫০ হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি বিভিন্ন রেলপথে চলাচল বন্ধ ও ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বন্যা ও ভূমিধসের কারণে বেশ কয়েকটি সড়কেও যান চলাচল ব্যাহত হয়েছে।
এনএনবাংলা/ইএস
