সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নড়াইলে অনলাইনে জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেপ্তার

নড়াইলে অনলাইনে জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাগুরার মোহাম্মদপুর উপজেলার কলাগাছি গ্রামের আজাদ মোল্যার ছেলে ফরহাদ হোসেন (২৬), মহাসিন মোল্যার ছেলে আলাউদ্দিন মোল্যা (২৮), সাখাওয়াত মোল্যার ছেলে নাজমুল মোল্যা (২৬), আজাদ মোল্যার ছেলে ফরিদ হোসেন (২৮), নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সজীব হোসেন (৩০), গোবিন্দপাড়া গ্রামের প্রহ্লাদ মজুমদারের ছেলে প্রসেনজিৎ মজুমদার (৩০), চর ঝামারঘোপ গ্রামের মৃত শাহাদাৎ মোল্যার ছেলে জমির মোল্যা (৪৫), কালিনগর গ্রামের মিটু মোল্যার ছেলে লাছু মিনহাজ (২৪) এবং কালিনগর গ্রামের মৃত বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে বিবেক বিশ্বাস (২৫)। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের মা ফার্মেসিতে অভিযান চালিয়ে ফার্মেসির মালিক ও প্রতারক চক্রের মূল হোতা ফরহাদ হোসেন এবং তার প্রধান সহযোগী সজীব হোসেনসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ইলিশের বাড়ি চাঁদপুর, নাহিদ ওয়ার্ল্ড, কলম প্যাকেজিং, কাকলী ফার্নিচার, ইলিশ ভাইয়া চাঁদপুর ও অনলাইন বিডিসহ বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

সোমবার (২১ সেপ্টেম্বর) দূপুরে জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আলাউদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের কাছ থেকে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইসে 1xBet, Melbet, Ck44.Com ও F11-সহ বিভিন্ন অনলাইন জুয়া ও বেটিং অ্যাপ ব্যবহারের তথ্য এবং বড় অঙ্কের ই-ট্রানজাঙ্কশনের (লেনদেন) তথ্য পাওয়া গেছে।

এনএনবাংলা/