Skip to content

LIVE 2'
Germany
0-0
Curaçao
Source: ESPN

বিশ্বে করোনায় মৃত্যু ৫১ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ২০৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫১ লাখ ১৩ হাজার ৮৬৪ জন।

করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৭৩ লাখ ৭ হাজার ৮২৯ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৬৫ হাজার ৭৩১ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১১ হাজার ৪৭৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৮৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৪০১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৩ হাজার ৮৫২ জনে।

এদিকে, রাশিয়া এ পর্যন্ত দুই লাখ ৫৩ হাজার নয় জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ৯১ হাজার ৭৪৮ জনে পৌঁছেছে।