সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

এটা শয়তানের কাজ: ছাত্রীকে ধর্ষণের পর মাদ্রাসার প্রধান শিক্ষক

জেলা প্রতিনিধি:

চাঁদপুরে ১৪ বছরের এক ছাত্রীকে ধর্ষণ করে শয়তানকে দুষলেন মাদরাসার প্রধান শিক্ষক। তিনি বলেন, শয়তানের ফেরে পড়েই ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছি। আমি ভুল করেছি; এবারের জন্য ক্ষমা করে দেন।

এমন ঘটনাটি সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের। এ অভিযোগে বৃহস্পতিবার মহিলা মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ গাজীকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত মাদরাসার শিক্ষক সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের নেসার উদ্দিন গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী। তিনি ২০১৫ সালে ইব্রাহিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ওই মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকেলে অভিযুক্ত ওই শিক্ষককে স্থানীয় মহিলা মেম্বার শান্তা বেগমের স্বামী মুজিব শেখ নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। চেষ্টা করেন ঘটনা ধামাচাপা দেয়ার। বৃহস্পতিবার স্থানীয় একটি দালাল চক্রের ৫০ হাজার টাকায় রফাদফা শেষপর্যন্ত পণ্ড হয়ে যায়।

ছাত্রীর সঙ্গে অপকর্মের ঘটনাটি শিক্ষক স্বীকার করেছেন ও ক্ষমা চেয়েছেন বলে জানান মহিলা মেম্বার শান্তা বেগমের স্বামী মুজিব শেখ।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, ঘটনাটি জানার পরই পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছে।