সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নীলফামারীর কিশোরগঞ্জে চোলাই মদসহ গ্রেপ্তার ২, রাজনৈতিক মামলায় আটক ১

নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বোতল চোলাই (বাংলা) মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি রাজনৈতিক মামলার আরও এক আসামিকেও আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর বাহাগিলী খামাতপাড়া এলাকার মৃত বিরাজ চন্দ্র রায়ের ছেলে শ্রী মানিক চন্দ্র রায় (৫৫) এবং সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর তালপুকুর গুচ্ছগ্রাম এলাকার আব্দুর রহমানের ছেলে মো. হাসেনুর রহমান ওরফে বাবু (২৭)।

এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় এফআইআর নং-১, তারিখ ১ আগস্ট ২০২৬, গভীর রাতে অভিযান চালিয়ে জিআর নং-২১২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক)/৪১/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে গদা উচ্চপাড়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে মো. জাকারিয়া হোসেন (৩৬)-কে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ থানার এফআইআর নং-১০, তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫, জিআর নং-৩৪২, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক)/১০ ধারায় মামলা রয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে নীলফামারীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এনএনবাংলা/