সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ৩

খুলনা নগরীর লবণচরা এলাকায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬ এর সদস্যরা। রোববার (২ আগস্ট) তাদেরকে আটক করার সময় দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয় র‍্যাব-৬, খুলনার পক্ষ থেকে।

আটককৃতরা হলো—পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ফজলুল হক সরদারের ছেলে মোঃ ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ জেলার বকুলতলা উপজেলার বাসিন্দা তৌহিদের ছেলে মোঃ সুজন (৩৮) ও বরগুনা জেলার বেতাগি উপজেলার বাসিন্দা আমজাদ বেপারির ছেলে মোঃ নান্না ব্যাপারী (৫৭)।

র‍্যাবের প্রেস রিলিজে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব লবণচরা থানার রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তারা খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানি’র তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে। এসময় নান্না ব্যাপারীর বসতঘর তল্লাশি করে সুজন ও ইলিয়াজ সরদারের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও এক লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলনা মহানগরী, পিরোজপুর ও বরগুনা জেলায় হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে পরবর্তীতে তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়।

এনএনবাংলা/