সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সাকিব আল হাসানের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশবমোড়ের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বাড়ির দক্ষিণ পাশের লোহার প্রধান গেটের উপরের অংশ লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর পেয়ে রাত ৯টা ১৫ মিনিটের দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে স্থানীয় কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এছাড়া নিক্ষিপ্ত বস্তুটি সত্যিই পেট্রল বোমা ছিল, নাকি অন্য কোনো বস্তু, সে বিষয়েও এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, নয়াদিল্লিতে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে লাইভে যুক্ত হয়েছিলেন সাকিব আল হাসান। তার ওই অংশগ্রহণের খবর প্রকাশের পরই এই ঘটনার অভিযোগ সামনে আসে। তবে এ দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এনএনবাংলা/