সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুমিল্লায় কাউন্সিলরসহ ৯ জন গুলিবিদ্ধ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা আরো আটজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার পাথুরিয়াপাড়ার নিজের ঠিকাদারি কাজ পরিচালনার অফিসে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আওলাদ হোসেন রিজু (২৩), জুয়েল (৪০), রাসেল (২৮) ও হরিপদ সাহাসহ (৬০) আরো আটজন। তাদের মধ্যে হরিপদর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার সময় কয়েকজন মুখোশধারী লোক কাউন্সিলরের অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে গুলিবিদ্ধ হয়ে সোহেল সঙ্গে সঙ্গে নিজের চেয়ার থেকে পড়ে যান। এ সময় আহত হন তার সঙ্গে থাকা আরো আটজন। গুলির শব্দ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সীমান্তবর্তী বউবাজার এলাকার দিকে পালিয়ে যান। স্থানীয়রা জানান, হামলাকারীরা ১৬ নম্বর ওয়ার্ডের হতে পারে। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে ওই ওয়ার্ডের একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে বিরোধ চলছে কাউন্সিলরের। কাউন্সিলর সোহেলের ভাগিনা মোহাম্মদ হানিফ জানান, সবাই আসরের নামাজ পড়ছিলেন। এ সময় প্রচ- গুলির আওয়াজ শোনা যায়। দৌড়ে গিয়ে দেখি, মামা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি নিজে মামাকে কাঁধে করে বের করি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক নাফিজ জানান, কাউন্সিলর সোহেলের অবস্থা গুরুতর। তার শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। আমরা সব বিষয় পর্যবেক্ষণ করছি। এ বিষয়ে জানতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফোন কর হলেও তিনি রিসিভ করেননি।