সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে ‘অর্জনের এজেন্ডা’ ‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’ জল্পনার অবসান, ৭ বছর পর ভারত সফরে শি জিনপিং বিলুপ্ত হলো র‌্যাব, সংসদে পাস ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২ নিরপরাধ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি ব্যাংকের ৮২% খেলাপি ঋণ মাত্র ১০ ব্যাংকে
Skip to content

এবার ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস মহামারির কারণে নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল হয়েছে। আর তাতেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে উঠলেন জাহানার-সালমারা। শনিবার এক বিবৃতিতে বাছাই পার্বের খেলা বাতিল ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা করোনার নতুন একটি ভার্সন ধরা পরায় বাছাই পর্বের খেলা বাতিল হয়। টুর্নামেন্টের টার্ম কন্ডিশন অনুসারে প্রতিযোগিতা বাতিল হওয়ায় র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেল বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। আগামী বছরের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে বিশ্বকাপের মূলপর্বের খেলাগুলো হবে। বিশ্বকাপের স্বাগতিক হিসেব সরাসরি মূলপর্বে খেলবে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল।