সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জেলা প্রতিনিধি, ফেনী :
দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাহিদা আক্তার তানিয়া।
রবিবার সকালে দাগনভূঞা নামার বাজার , বসুরহাট রোড এবং বিভিন্ন বেকারীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং লাইসেন্স নবায়ন না করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বিসমিল্লাহ , সাউদিয়া এবং আল আমিন বেকারীকে মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন বিএসটিআই পরিদর্শক মো. খায়রুল হক।