সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

এবার অস্ট্রেলিয়াতে ‘ওমিক্রন’ শনাক্ত

অনলাইন ডেস্ক :

এবার অস্ট্রেলিয়াতে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে দেশটিতে আসা দুই যাত্রীর দেহে করোনার নতুন ধরনটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা রোববার বলেছেন, দক্ষিণ আফ্রিকা থেকে সিডনিতে আসা দুইজন যাত্রীর করোনা পরীক্ষা করার পরে তাদের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, তারা ওই দুই যাত্রীর জরুরি জিনোম পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে, শনিবার সিডনিতে আসা দুই যাত্রীর মধ্যে করোনার নতুন ধরনের উপস্থিতি আছে। গত বুধবার করোনার এই নতুন ধরন ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত নতুন ধরনকে প্রাথমিকভাবে ওমিক্রন বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল ছাড়া বসতোয়ানা, হংকং, বেলজিয়াম, যুক্তরাজ্য, ইতালি ও জার্মানিতে করোনার নতুন ধরনটির সন্ধান মিলেছে।