সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার

অনলাইন ডেস্ক :

জাতিসংঘ ভবনের চারপাশের রাস্তা বন্ধ করে উত্তেজনা ও স্থবিরতাপূর্ণ অবস্থানের পর নিউইয়র্ক পুলিশ বৃহস্পতিবার জাতিসংঘ ভবনের বাইরে একটি শটগানসহ এক ব্যক্তিকে আটক করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, ওই ব্যক্তি ভবনের একটি প্রধান প্রবেশ পথের সামনে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন।
ছবিতে দেখা যায় দুই ঘন্টার বেশী সময় ওই ব্যক্তি বন্দুক হাতে ফুটপাতে হাঁটছিলো। এ সময় সশস্ত্র পুলিশ তাকে ঘিরে রাখে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের এক মুখপাত্র বলেন, ‘এই ঘটনার জন্য একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’
জাতিসংঘ এর আগে কর্মীদের বলেছিল যে এলাকাটি পুলিশ দিয়ে সুরক্ষিত এবং জাতিসংঘের কোন কর্মী বা সহযোগীদের আতঙ্কিত হবার কোন কারণ নেই।’