সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সৌদি আরব সফরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক :

সৌদি আরবে সফরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। জেদ্দায় শনিবার ম্যাক্রোঁকে আল-সালাম প্রাসাদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আরব নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়। এমানুয়েল ম্যাক্রোঁ’র সৌদি সফরকালে উভয় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ২৭টি সমঝোতা সই হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে মধ্যপ্রাচ্য এবং উভয় দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠককালে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে শক্ত ভূমিকা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট। সৌদি যুবরাজের সঙ্গে গত শনিবার মধ্যাহ্নভোজে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। আগের দিন শুক্রবার কাতার সফর করেন এমানুয়েল ম্যাক্রোঁ। দুদিনের জন্য আরব উপসাগরীয় অঞ্চল সফরে গেছেন তিনি।