সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সু চির ৪ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক :

উসকানি ও করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে সোমবার মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত।
গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী এবং এর ফলে দ্বিতীয় বারের মতো সরকার গঠন করতে পারেনি নির্বাচনে জয়ী সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
এরপর থেকে ৭৬ বছর বয়সী নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি মামলার মধ্যে প্রথম কোনো মামলায় এ রায় দেয়া হয়েছে।
উসকানির মামলায় তার দলের ফেসবুক পেইজ থেকে পোস্ট দেয়ার কথা বল হয়। তবে এর আগেই সু চিসহ তার দলের অন্য নেতাদের সেনা সরকার গ্রেপ্তার করে। এছাড়া গত বছরের নভেম্বরে নির্বাচন সামনে রেখে এক প্রচারণা কর্মসূচিতে করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। আর এ নির্বাচনেও সু চির দল জয়ী হয়।
নির্বাচনে সেনা সমর্থিত দল অনেক আসনে পরাজিত হয় এবং এ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করেছে সেনাবাহিনী। তবে স্বাধীন পর্যবেক্ষক দল নির্বাচনে তেমন অনিয়ম পাননি।
সু চির এ বিচার কার্যক্রম গণমাধ্যম ও দর্শকদের দেখার সুযোগ দেয়া হয়নি। এছাড়া এই নেত্রীর পক্ষের আইনজীবীদেরও গণমাধ্যমে তথ্য প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।