সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চীনের পক্ষ নিয়ে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

অনলাইন ডেস্ক :

চীনের পক্ষ নিয়ে দ্বীপরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে নিকারাগুয়া। তাইওয়ান বলেছে, নিকারাগুয়ার এমন সিদ্ধান্ত দুঃখজনক। অন্যদিকে নিকারাগুয়ার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেইজিং। নিকারাগুয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ থেকে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। তাইওয়ানের সঙ্গে যোগাযোগ বা অফিসিয়াল সম্পর্ক বন্ধ করে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিকারাগুয়া মনে করে চীন একক একটি রাষ্ট্র, তাইওয়ান চীনের অংশ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং নিকারাগুয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নিকারাগুয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এমন সিদ্ধান্ত বৈশ্বিক রাজনীতির প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশটির এ সিদ্ধান্তে জনগণের সমর্থন রয়েছে। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নিকারাগুয়ার এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। বাইডেন প্রশাসনের তরফ থেকে বলা হয়, এ সিদ্ধান্তে নিকারাগুয়ার জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি, কারণ দেশটির সরকার অবাধ, সুষ্ঠু কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। উল্লেখ্য, দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে চীনের অংশ মনে করে বেইজিং। তাইওয়ানের সঙ্গে যে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক বরদাশত করে না বেইজিং। অপরদিকে এক চীন নীতি মানলেও তাইওয়ানকে একটি স্বাধীন ভূখ- মনে করে যুক্তরাষ্ট্র।