Skip to content

LIVE 55'
Belgium
0-1
Egypt
Source: ESPN

বিশ্বে করোনা আক্রান্ত ২৭ কোটি ২১ লাখ ছাড়ালো

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বে বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের করোনায় মৃত্যু সংখ্যা ২৭ কোটি ২১ লাখ ছাড়ালো।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ২১ লাখ ৯৬ হাজার ৯৪০ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৩ লাখ ২৯ হাজার ৫২৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি তিন লাখ ৭৪ হাজার ৯৯ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ দুই হাজার ৫০২ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৭ হাজার ২৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২০ লাখ এক হাজার ২২১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ৯৯ লাখ ২৭ হাজার ১৫০ জন এবং মৃত্যুবরণ করেছে দুই লাখ ৮৭ হাজার ১৩৫ জন পৌঁছেছে।

 

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৭ লাখ ১০ হাজার ৬২৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৬ হাজার ১৩৫ জনে।