সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দ.কোরিয়ার গান ও ভিডিও বিক্রির অপরাধে ৭ জনের মৃত্যুদন্ড

অনলাইন ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার (কে-পপ) গান ও ভিডিও দেখার অপরাধে ৭ জন নাগরিককে মৃত্যুদন্ড দিয়েছে উত্তর কোরিয়া। তাদের বিরুদ্ধে কে-পপ গান ও ভিডিও বিক্রিরও অভিযোগ আনা হয়। এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। দক্ষিণ কোরিয়া ভিত্তিক মানবাধিকার সংস্থার ওই প্রতিবেদনে বলা হয়েছে, দ. কোরিয়ার জনপ্রিয় পপ গান ‘কে পপ’-এর ভিডিও দেখা এবং অন্যান্যের সঙ্গে শেয়ার করার ‘অপরাধে’ গত এক দশকে কমপক্ষে সাত জনকে মৃত্যুদন্ড দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এদের মধ্যে কেবল হেসান প্রদেশে ৬ জনের মৃত্যুদন্ড কার্যকরের ঘটনা ঘটে। কখনও এসব মৃত্যুদন্ড প্রকাশ্যেই দেওয়া হয়েছে। রিপোর্টে আরও এসেছে, ২০১৫ সাল থেকে অন্তত ৬৮৩ জন কিম বিরোধী উত্তর কোরিয়ানদের সঙ্গে এ নিয়ে তারা কথা বলেছে। তাতে জানা গেছে, কিমের প্রথম পাঁচ বছরের শাসনকালে বিভিন্ন কারণে ৩৪০ জনকে মৃত্যুদ- দেওয়া হয়েছে। যদিও এমন মৃত্যুদন্ড নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। গত জুনে এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সঙ্গীত কে-পপ গান শোনার জন্য নাগরিকদের শাস্তি দেওয়া হয়। এমনকি গোপনে কে-পপ বিরোধী অভিযান চালায় কিম সরকার।