সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জাতিসংঘের সিডিপিতে পুনর্নিযুক্ত হলেন ড.দেবপ্রিয়

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)এর সদস্য হিসেবে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে পুনর্নিযুক্ত করেছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসোক)।

সিডিপির সদস্য হিসেবে ড. দেবপ্রিয় ১ জানুয়ারি ২০২২ থেকে তিন বছরের জন্য নিযুক্ত থাকবেন। তিনি নিজস্ব সক্ষমতায় কমিটিতে সদস্যের দায়িত্ব পালন করবেন।

১৩ ডিসেম্বর ২০২১ তারিখে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মি. লিউ জেনমিন এই সিদ্ধান্ত জানান।

উল্লেখ্য, সিডিপি জাতিসংঘের একটি সহায়ক সংস্থা। যেটি উন্নয়ন নীতি বিষয়ে ইকোসোককে পরামর্শ দিয়ে থাকে। স্বল্পোন্নত দেশের তালিকাতে অন্তর্ভুক্তি এবং তা থেকে বের হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে এই কমিটি।

—ইউএনবি