সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আনন্দ ভ্রমণে প্লেন বিধ্বস্ত, শিশুসহ নিহত ৪

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে দুই শিশুসহ প্লেনটিতে থাকা চার আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ৬৯ বছর বয়সী পাইলট তিন যাত্রীকে আনন্দ ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য প্লেন নিয়ে বের হয়েছিলেন। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই ব্রিসবেনের উত্তর-পূর্বে একটি জলাভূমি এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের। ছবিতে দেখা গেছে, রকওয়েল ইন্টারন্যাশনাল এয়ারক্রাফ্টটি মোরটন উপসাগরে উল্টে রয়েছে। পুলিশ এখনও পুরুষ যাত্রী এবং শিশুদের শনাক্ত করার জন্য কাজ করছে। তাদের পরিদর্শক ক্রেইগ হোয়াইট বলছেন, কিশোরদের চেয়েও কম বয়সী দুটি শিশু ছিল প্লেনটিতে। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। বড়দিনের আগে এমন দুর্ঘটনা যেকোনো পরিবারের জন্য মেনে নেওয়া কষ্টকর। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কমিশনার অ্যাঙ্গাস মিচেল বলেছেন, দুর্ঘটনাটির সম্ভাব্য কারণ সম্পর্কে একটি প্রতিবেদন দিতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে।