সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মালয়েশিয়ায় ভারী বৃষ্টি ও বন্যায় ঘর ছাড়া ১১ হাজার মানুষ

অনলাইন ডেস্ক :

মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া। প্রবল বর্ষণের ফলে জাহাজ চলাচলে বিঘ্নিত, অনেক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে। এই দুর্যোগে ১১ হাজারের বেশি মানুষ ঘর ছেড়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদেন এমন তথ্য জানা গেছে। শনিবার দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দেশজুড়ে পুলিশ, সেনা এবং দমলবাহিনীর ৬৬ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। দেশটিতে মার্চ থেকে অক্টোবরে ভারী বৃষ্টিপাত এবং বন্যা দেখা যায়। তবে এই সময়ে এমন পরিস্থিতিতে নাকাল সাধারণ মানুষ। খবরে বলা হয়েছে, গত শুক্রবার সকালে শুরু হওয়া এবং শনিবার পর্যন্ত অব্যাহত থাকা বৃষ্টিপাতে পশ্চিমাঞ্চলীয় রাজ্য সেলাঙ্গরের জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। প্রধানমন্ত্রী আরও যোগ করেন, সেলাঙ্গরের পরিস্থিতি এই মুহূর্তে ভালো নয়। তবে অন্যান্য রাজ্যে বর্ষা আসার আগেই ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, এখন পর্যন্ত ৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির বৃহত্তম বন্দর পোর্ট ক্লাং এর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরে জাহাজ চলাচলে জটিলতা সৃষ্টি হয়েছে। একাধিক মহাসড়ক বন্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিওতে দেখা গেছে, বন্যার কারণে অনেক গাড়ি ভাসতে দেখা যায়। নদ-নদীর পানি বেড়ে নিমাঞ্চল প্লাবিত। আবহাওয়া অধিদফতরের পূর্ভাবাসে সতর্ক করা হয়েছে যে, সেলাঙ্গরসহ অন্যান্য প্রদেশে রোববার পর্যন্ত বৃষ্টি হতে পারে।