সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চিলির নতুন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক

অনলাইন ডেস্ক :

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক। রোববার ভোট গণনা শেষে তাকে চিলির নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনে তিনি দেশটির কট্টর ডানপন্থী রক্ষণশীল আইনপ্রনেতা জোসে অ্যান্তোনিও কাস্তকে পরাজিত করেন। আগামী মার্চ মাসে চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন গ্যাব্রিয়েল বোরিক। প্রাথমিক ফলাফলে দেখা গেছে গ্যাব্রিয়েল বোরিক প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে জোসে অ্যান্তোনিও কাস্ট পেয়েছেন ৪৫ শতাংশ ভোট। বিবিসির খবরে বলা হয়, গ্যাব্রিয়েল বোরিকের বয়স বর্তমানে ৩৫ বছর। নির্বাচনে জয়ের ফলে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধানদের একজন হবেন। এ ছাড়া গ্যাব্রিয়েল বোরিক দক্ষিণ আমেরিকার দেশ চিলির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এদিকে গ্যাব্রিয়েল বোরিকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। এ সময় তারা একে অন্যকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গ্যাব্রিয়েল বোরিক বলেন, ‘আমি চিলির প্রতিটি নাগরিকের প্রেসিডেন্ট হব। আমি আমার দায়িত্ব পালনে সব সময় চেষ্টা করব।’ সূত্র: বিবিসি, আল-জাজিরা।