সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

২৫০ কুকুরছানা খুনে অভিযুক্ত ২ হনুমান

অনলাইন ডেস্ক :

ভারতের মহারাষ্ট্রের বীড় জেলার গ্রামে প্রায় ২৫০ কুকুরছানাকে উঁচু থেকে ছুড়ে মেরে ফেলা হয়। এসব হত্যার অভিযোগ উঠেছিল একদল হনুমানের বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি, কুকুরদলের হাতে সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতেই এরকম কান্ড ঘটাচ্ছে হনুমানেরা। সেই ঘটনায় অবশেষে দুটি হনুমানকে ধরতে সক্ষম হয়েছে দেশটির বন দপ্তর। হনুমানদের আটক নিয়ে বন দপ্তরের অফিসার সচিন কাঁদ বলেছেন, বীড় জেলায় কুকুরছানাদের হত্যার ঘটনায় জড়িত দুই হনুমানকে ধরা হয়েছে। নাগপুরের বন দপ্তরের দল ধরেছে তাদের। ধৃত দুই হনুমানকে নাগপুরের কাছে একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রয়েছে লাভুল গ্রাম। হাজার পাঁচেক মানুষের বাস ওই গ্রামে। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনো কুকুরছানাই বেঁচে নেই। অভিযোগ, গত মাসে অন্তত ২৫০ কুকুকছানাকে মেরে ফেলেছে ‘ক্ষিপ্ত’ হনুমানের দল। গ্রামবাসীরা জানান, হনুমানদের প্রতিশোধের জেরেই এই অবস্থা। তারা জানিয়েছেন, একটি হনুমানের ছানাকে একদল কুকুর মেরে ফেলার পর থেকেই এই ঘটনার সূত্রপাত। হনুমানের দল গ্রামের বাচ্চা, স্কুলছাত্রদের ওপর আক্রমণ করলে বন দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা। তারপর দুই হনুমানকে ধরতে সমর্থ হলো বন দপ্তর।