সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

হোয়াইট হাউজের নতুন সদস্য ‘কমান্ডার’

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে ‘কমান্ডার’ নামের একটি কুকুর ছানা। হোয়াইট হাউজে তাকে সাদরে বরণ করেছেন বাইডেন পরিবার। গত সোমবার প্রেসিডেন্ট বাইডেন আর অফিশিয়াল টুইটার একাউন্টে কমান্ডারের সাথে ছবিও শেয়ার করেন। ক্যাপশনে লেখা হয়, হোয়াইট হাউসে স্বাগতম, কমান্ডার। টুইটারে শেয়ার করা আরেকটি ভিডিও চিত্রে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট বল নিয়ে খেলায় মেতে উঠেছেন কমান্ডারের সাথে। তাদের একসাথে হাঁটতে দেখা যায় হোয়াইট হাউসের অভ্যন্তরে। সিএনএন’র জানায়, কমান্ডার জার্মান শেফার্ড প্রজাতির কুকুর। কমান্ডারের মা-বাবাকে পরিবারের পক্ষ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন বাইডেন। গতকাল তাকে প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাস ভবনের আনার পর হোয়াইট হাউজের দক্ষিণ লনে লাফালাফি করতে দেখা গেছে। এর আগে এ বছরের জানুয়ারিতে বাইডেন তার কুকুরগুলোকে হোয়াইট হাউজে এনেছিলেন, এবার হোয়াইট হাউসে এলো কমান্ডার!