সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ওয়েল্ডিং থেকে তেল শোধনাগারে আগুন, নিহত ৩

অনলাইন ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গে হলদিয়া জেলার একটি তেল শোধনাগারের ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৪ জন। গত মঙ্গলবার দুপুরে ওই অগ্নিকান্ডে ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হলদিয়া শিল্পাঞ্চলের তৃণমূলের অবজারভার সঞ্জয় বন্দ্যোপাধ্যায় জানান, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৪৭ জন দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। কারখানায় কর্মরত শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে হলদিয়া তেল শোধনাগারের একটি টাওয়ারে আগুন ধরে যায়। সেই সময় ওই টাওয়ারে কয়েকজন কর্মী কাজ করছিলেন। জায়গাটিতে অতিদাহ্যপদার্থ থাকায় আগুন আরও বিধ্বংসী হয়ে ওঠে। ঘটনাস্থলে থাকা এক শ্রমিক বলেন, গত কয়েক দিন ধরেই ওই টাওয়ারে শাটডাউনের কাজ চলছিল। কাজ করছিল মুম্বাইয়ের একটি সংস্থা। ঘটনার সময় ওয়েল্ডিংয়ের আগুন ছিটকে গিয়েই টাওয়ারে আগুন লেগে যায়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা