সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রাষ্ট্রীয় ক্ষমা পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

ব্যাপক দুর্নীতির দায়ে বাইশ বছরের কারাদন্ড ভোগ করছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমা পেয়েছেন তিনি। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে-ইন তাঁকে ক্ষমা করেছেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ক্ষমতার অপব্যবহারসহ জুলুম হুমকির অপরাধে ঊনসত্তর বছর বয়সি পার্ক গিউন-হাই ২০১৮ সালে দোষী সাব্যস্ত হন। এর আগের বছর তাঁকে অভিশংসন করা হয়। দক্ষিণ কোরিয়ায় তিনিই প্রথম কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা, যিনি অভিশংসিত হয়ে ক্ষমতা ছাড়েন। কাঁধ ও পিঠের নিচের দিকে ব্যথাজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন পার্ক। এসব সমস্যায় এ বছর তাঁকে তিন বার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্থানীয় গণমাধ্যম ইয়োনহাপের খবরে বলা হয়েছে নতুন বছরে প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ার তালিকায় পার্কের নাম থাকার পেছনে তাঁর অসুস্থতাও একটা কারণ ছিল। বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এর আগে পার্কের ক্ষমার বিষয়টি প্রত্যাখ্যান করেছিলেন বলে এবারের ঘোষণাটি বিস্ময় হয়েই এসেছে। পার্ক ছাড়াও দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হান মিয়ং-সুককেও শুক্রবার (২৪ ডিসেম্বর) দন্ড থেকে অব্যাহতি দিয়েছে দেশটির। ঘুষ নেওয়ার অপরাধে সুক ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত কারাদ- ভোগ করেছিলেন।