সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

৪ লাখ অভিবাসীকে স্থায়ী আবাসিকতা দিয়েছে কানাডা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

২০২১ সালে চার লাখ এক হাজার বিদেশিকে স্থায়ী আবাসিকতার অনুমতি দিয়েছে কানাডা। গত বৃহস্পতিবার দেশটির অভিবাসনমন্ত্রী সেন ফ্রেজার জানিয়েছেন ইতোমধ্যে কানাডায় অস্থায়ীভাবে বসবাস করা বিদেশিদের গুরুত্ব দিয়ে এই কর্মসূচি চালানো হয়েছে। অর্থনীতি গতিশীল রাখতে এবং বয়স্ক জনগোষ্ঠীকে সহায়তার জন্য অভিবাসীদের ওপর নির্ভর করে কানাডা। করোনাভাইরাসের মহামারির কারণে ২০২০ সালে সীমান্ত বন্ধ করে দিলে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া অভিবাসী সংখ্যা ৪৫ শতাংশ কমে যায়। গত বছর দেশটিতে মাত্র ১ লাখ ৮৫ হাজার অভিবাসী স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন। চলতি বছর স্থায়ী অনুমতি পাওয়া ৪ লাখ ১ হাজার অভিবাসীর মধ্যে বেশিরভাগই আগে থেকে দেশটিতে বসবাস করছিলেন। অর্থাৎ, ২০২১ সালে এসব অস্থায়ী বসবাসকারীদের স্থায়ী করে নিয়েছে কানাডা সরকার। অভিবাসনমন্ত্রী সেন ফ্রেজার বলেন, ‘গত বছর আমরা একটি উচ্চাকাক্সক্ষী লক্ষ্য নির্ধারণ করি। আজ আমরা তা অর্জন করেছি।’ ২০১৫ সালে ক্ষমতাগ্রহণের পরপরই অর্থনীতির গতি বাড়াতে অভিবাসীদের ওপর নির্ভর করতে শুরু করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার। প্রতি বছর দেশটির মোট জনসংখ্যার (প্রায় ৩ কোটি ৮০ লাখ) এক শতাংশের সমান অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী বছর চার লাখ ১১ হাজার মানুষকে স্থায়ী আবাসিকতার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা।