সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বড়দিনে ব্রাজিলে গোলাগুলিতে নিহত ৫

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফোর্তালেজায় শনিবার ভোরে একটি ফুটবল মাঠে বড়দিন উদযাপনের সময় গোলাগুলিতে পাঁচ জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। সিয়েরা রাজ্যের পাবলিক সিকিউরিটি সেক্রেটারিয়েট এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রেস অফিস থেকে জানানো হয়, এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সন্ত্রাসী দলগুলোর মধ্যে দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজনের বয়স ২১, অপরজনের ২৬। তাদের বিরদ্ধে অপরাধ সংঘটন, অবৈধ আগ্নেয়াস্ত্র, চুরি ও শান্তি ভঙ্গের মতো অভিযোগে পুলিশের কাছে মামলার রেকর্ড ছিল।